Translate

Wednesday, June 20, 2012

আপনার মোবাইলেও চলতে পারে কম্পিউটারের সব প্রকার ভিডিও ফরম্যাট ও অডিও ফরম্যাট

আপনার মোবাইলেও চলতে পারে কম্পিউটারের সব প্রকার ভিডিও ফরম্যাট ও অডিও ফরম্যাট

 

আসসালামু আলাইকুম, 

আশা করব আপনারা সবাই টিউনারপেজের সাথে ও নিজের ব্যক্তিগত জিবনে অত্যন্ত ভালো আছেন । আমরাও ভালো আছি । আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি এমন পদ্ধতি যাকে নতুন বা পুরনো যেকোনো কিছুই বলা যেতে পারে ।
মূলত সরাসরি এটা সম্ভব না যে কম্পিউটারের কোনো ভিডিও ফাইল আমরা মোবাইলে চালাব । তবে একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরন করে চললে এক পর্যায়ে দেখা যাবে আপনার জাভা বা যে কোনো ভিডিও সাপর্টেড মোবাইলে চলছে কম্পিউটারের সকল dat, avi, mkv, vob ভিডিও । তবে আমাদেরকে মূল ভিডিওটা এম্পিফোর বা থ্রীজিপি যেকোনো ভাবে কনভার্ট করতেই হবে ।


তাহলে শুরু করা যাক,

আমরা কম্পিউটার বা মোবাইল যে কোনো ডিভাইস দিয়েই এই কাজটা করতে পারব । প্রথমে পিসির পদ্ধতিটা বলছি তারপরে মোবাইলের পদ্ধতি বলবো ।

কম্পিউটার থেকে যেভাবে করবেন =-

ধাপ ১ -

প্রথমে একটা যেকোনো ভিডিও ফাইল বাছাই করি যেটা মোবাইলে চালাতে হবে । তারপর এটাকে যেকোনো ভিডিও কনভার্টার দিয়ে .mp4 , .3gp বা যেকোনো প্রকার মোবাইল ফরম্যাটে কনভার্ট করি ।
(আবশ্যক) ।

ধাপ ২ -

এবার আমরা একটা এমন ভিডিও পেয়েছি যা মোবাইলে চালানোর উপযোগী । এটার এক্সটেনশন এখন mp4 । আমাদের কাজ শুধু একটাই । তা হল এটার এক্সটেনশন বদল করে mkv , avi, vob, dat ।
এক্সটেনশন হল কোনো ফাইলের মূল বিষয় । এটার মাধ্যমেই অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার কোনো ফাইলকে চিনতে পারে ও এটাকে কোন এপ্লিকেশন দিয়ে ওপেন করতে হবে তা নির্ধারন করে দেয় । যেমন আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করবেন তখন দেখবেন ব্রাউজারের এড্রেস বার এ php, html, htm, asp, aspx, jsp এরকম বর্ণমালা সবার শেষে থাকে । এটাই এক্সটেনশন । যেকোনো ফাইলের সবার শেষের . (dot) এর পরে এক্সটেনশন থাকে ।

ধাপ ৩ -

এখন ফাইলটা মোবাইলে পার করে দিন ।

মোবাইলে যেভাবে করবেন =-

ধাপ ১ -

প্রথমে যেকোনো mp4 ভিডিও ফাইল সেলেক্ট করুন ।

ধাপ ২ -

এবার থেকে জাভা মোবাইলের জন্য সফটওয়্যার টা ডাউনলোড করে নিন ।
http://m.getjar.com/mobile/42361/adrees-file-explorer-for-java

ধাপ ৩ -

এবার সফটওয়্যার টিতে প্রবেশ করে E:/ তে প্রবেশ করুন । আপনার ভিডিও ফাইলটি যেখানে আছে সেখানে গিয়ে ফাইলটির ওপর পয়েন্টার এনে options এ যান । সেখানে rename লিখিত একটি অপশন পাবেন । সেটাতে যান । তাহলেই দেখতে পাবেন আপনার ফাইলটির নাম লেখা আছে এরকম – yourfile.mp4 যেখানে আপনি সফটওয়্যার টি ছাড়া এমনি প্রবেশ করলে নাম থাকে – yourfile । ব্যাস এবার খালি শেষের mp4 মুছে দিয়ে আপনার পছন্দমত একটি ফরম্যাট এর নাম দিন যেমনঃ avi, mkv ইত্যাদি । তবে মনে রাখবেন
. (dot) চিহ্ন যেন ভুল করেও না মিশে যায়
। ব্যাস এবার ওকে করলেই আপনার কাজ শেষ । এবার আপনার মোবাইলেই চলছে কম্পিউটারের ফাইল ।
ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং যে কোনো সমস্যায় বিনা দ্বিধায় কমেন্ট করবেন ।

No comments:

Post a Comment